প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ৫:০৬ পিএম
যাযাদি ছবি নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারী সরকারী কলেজের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সরকারী কলেজে হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মনিরা জেসমিন ও অর্থ সম্পাদক মোঃ মাহফুজার রহমানসহ আরো অনেকে।
রবীন্দ্র ও নজরুল জয়ন্তী এবং সাহিত্য-সংস্কৃতি কমিটির আহবায়ক মনি শংকর দাশ গুপ্ত জানান, কবিতা আবৃতি, নজরুল সঙ্গীত, একক অভিনয়, নৃত্য ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাবুল হোসাইন ও রীমা রায়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাফিউল বাসার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ।