বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটি গঠন

রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাদেশ

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুতুরিয়া পাড়ার উদ্যোগে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও ধর্মীয়

2026-09-16T19:30:44+06:00
2026-09-16T19:30:44+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটি গঠন
রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম  
ছবি-যাযাদি
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুতুরিয়া পাড়ার  উদ্যোগে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা  সুষ্ঠু, সুন্দর ও  ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে পূজা কমিটি গঠন করা হয়েছে।এতে উপদেষ্টা মন্ডলী সোনারাম বিশ্বাস, অরুন চৌধুরী, বসন্ত দাশ, অনিল দাশ, মৃদুল দাশ, শ্যামল বিশ্বাস, হারাধন কর্মকার ও তপন মিত্র। 

পুজা উদযাপনে  ১১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুলক চৌধুরী, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পলাশ সেন,  উজ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক

লিটন দাশ, সহ-সম্পাদক  অন্জন ঘোষ, অর্থ সম্পাদক সুমন ঘোষ,  সহকারী অর্থ সম্পাদক সাজু চৌধুরী, সহ অর্থ সম্পাদক শান্ত দাশ, সাংস্কৃতিক সম্পাদক উজ্বল দেব,সাংগঠনিক সম্পাদক সজল দাশ, প্রচার সম্পাদক অন্তর দাশ। এ  ছাড়া পুজা উদযাপনের জন্য স্বেচ্ছা সেবক কমিটি গঠন  করা হয়। 

এছাড়াও পূজার সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়নের লক্ষ্যে পূজা উপকরণ কমিটি, মণ্ডপ ও সজ্জা কমিটি, আলোকসজ্জা কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি, সাংস্কৃতিক কমিটি, প্রচার ও প্রকাশনা কমিটি, অর্থ ও হিসাব কমিটি, নিরাপত্তা ও শৃঙ্খলা কমিটি, প্রসাদ ও ভোগ বিতরণ কমিটি, পরিচ্ছন্নতা কমিটি এবং বিসর্জন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে পূজাকে সফল করার আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, কুতুরিয়া পাড়া  এলাকার ঐতিহ্য ও সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এ বছরের শারদীয় দুর্গাপূজা  উদযাপন করা হবে। পূজা উপলক্ষে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ ও প্রসাদ বিতরণ, দর্শনার্থীদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং পরিবেশবান্ধব বিসর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

মন্দির কমিটির পক্ষ হতে  আশপাশের এলাকার সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দের আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও শুভেচ্ছা কামনা করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বছরের শারদীয় দুর্গাপূজা ও সাফল্যমণ্ডিত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত