পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

2026-09-20T21:10:27+06:00
2026-09-20T21:10:27+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম  
ছবি-যাযাদি
রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস ।

রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মন্টু, পিতা- জসীম উদ্দীন; আশিক, পিতা- মৃত কদু এবং হাবিব ইসলাম, পিতা- তোতাব আলী।

অভিযান শেষে আটক তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।
 
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান চলমান থাকবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত