দাউদকান্দিতে আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রোববার (২০ সেপ্টেম্বর)

2026-09-20T21:11:22+06:00
2026-09-20T21:11:22+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পিএম  
ছবি-যাযাদি
কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। পরে তাঁর নেতৃত্বে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশপ্রেম, মানবিকতা ও গতিশীল নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় ব্যয় সংকোচন, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তাঁর দাবি, এসব উদ্যোগে দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নির্ধারিত সময়ের চেয়ে কমিয়ে চার দিনে আনা হয়েছে। রাষ্ট্রীয় ব্যয় কমানো ও সংযমী রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ড. খন্দকার মারুফ হোসেন আরও বলেন, বিদেশে অবস্থান করে কোনো রাজনৈতিক দলের নেতাদের সন্ত্রাস ও সহিংসতার হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। রাজনীতি হওয়া উচিত শুভবুদ্ধির প্রতিযোগিতা; সহিংসতার মাধ্যমে দেশকে অশান্ত করা রাজনীতি নয়।

তিনি আওয়ামী লীগের সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত