ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, ভোলা

সারাদেশ

ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।আটককৃত ব্যক্তিরা হলেন- আব্বাস মাঝি (৪৬), মোঃ আলমগীর

2026-09-21T17:01:23+06:00
2026-09-21T17:01:23+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩
স্টাফ রিপোর্টার, ভোলা
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ পিএম  
দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আটককৃত ব্যক্তিরা হলেন- আব্বাস মাঝি (৪৬), মোঃ আলমগীর (৪৩), এবং মোঃ আলমগীর হোসেন (৪১) উভয় ভোলা জেলার তজুমুদ্দিন থানার বাসিন্দা। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর)  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার তজুমুদ্দিন থানাধীন চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় সোমবার রাত ১ টা হতে সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি দেশীয় পাইপ গান, ৩ টি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তল বল, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড রাইফেল বল ও ৪ টি দেশীয় অস্ত্রসহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
  বিষয়:   ভোলা  তজুমুদ্দিন  দেশীয় আগ্নেয়াস্ত্র 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত