প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম
সংগৃহীত ছবিটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাংবাদিকরা এবার একত্রিত হয়ে একটি অভিন্ন সংগঠনের আওতায় আসলেন।
সোমবার(২১সেপ্টম্বর)বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সকল সাংবাদিকদের স্বতঃফুর্ত অংশ গ্রহনে আনন্দঘন মুহুর্তের মধ্য দিয়ে ঘাটাইল প্রেসক্লাব ১৯৮৫ এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।একটি সময় ঘাটাইল ৬টি ক্লাব থাকার দরুন বঞ্চিত হয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থেকে। উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সাংবাদিকদের ঐকান্তিক প্রচেষ্টায় একত্রিত করার কাজ সফলতা অর্জন করে।সকল সাংবাদিকদের ঠিকানা ঘাটাইল প্রেসক্লাব ১৯৮৫ নামে।
দৈনিক ইত্তেফাক ঘাটাইল সংবাদদাতা ঐক্যবদ্ধ সাংবাদিকদের আহবায়ব নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে,সাংবাদিক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক খান ফজলুর রহমান। উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মাহমাদুল হাসান ,উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,সদস্য মোঃ রফিকুল ইসলাম,জিবিজি সরকারী কলেজের সাবেক এজিএস মোঃ সেলিম রেজা,জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম সুলতান, যুবদল নেতা আফজাল হোসেন,ব্যবসায়ী আব্দুস সাত্তার জামাতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা সহকারী সাধারণ সম্পাদক হোসেনে মোবারক বাবুল। বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব সারোয়ার জাহান কলি,আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য্য,গোলাম মোস্তফা তালুকদার,এবিএম আতিকুর রহমান, রবিউল আলম বাদল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ।সভায় বক্তারা বলেন, একছাতার নিচে আসায় সাংবাদিকদের অধিকার রক্ষা সহজ হবে।
তারা স্থানীয় সমস্যা সমাধান ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।আহবায়ক কমিটি আশা প্রকাশ করেন শিগগির পুর্নাঙ্গ কমিটি করবে।সাংবাদিকরা আশা প্রকাশ করেন এই ঐক্য ঘাটাইল গণমাধ্যম কে আরও শক্তিশালী করবে। উদ্বোধ অনুষ্ঠানে জনপ্রতিনিধ রাজনৈতিক,ব্যক্তিবর্গ সশীল সমাজের প্রতিনিধি সরকারী,বেসরকারী কর্মকর্তা উপজেলা বিভিন্ন পত্রিকা, টেলিভিশনও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।