নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

যাযাদি অনলাইন

লাইফস্টাইল

আইসক্রীমপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে পোলার চিল স্টেশন চালু করেছে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর এই উদ্যোগের মাধ্যমে পোলার আইসক্রীম

2026-09-23T19:24:23+06:00
2026-09-23T19:24:23+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
লাইফস্টাইল
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম  
ছবি-যাযাদি
আইসক্রীমপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে পোলার চিল স্টেশন চালু করেছে  ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর এই উদ্যোগের মাধ্যমে পোলার আইসক্রীম -এর বিভিন্ন স্বাদ উপভোগের সুযোগ তৈরি হয়েছে। প্রতি স্কুপ আইসক্রীম মাত্র ১৫০-২০০ টাকার মধ্যে। সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের আইসক্রীম স্টিক ও কোণ।

রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশন- উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় -এর ছয়টি পয়েন্টে প্রাথমিকভাবে চালু হয়েছে পোলার চিল স্টেশন । এখানে ক্রেতারা পোলার -এর বিভিন্ন স্বাদ থেকে পছন্দের আইসক্রীম বেছে নেওয়ার পাশাপাশি নতুন স্বাদও উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম বলেন, আমরা সবসময় চেষ্টা করি একজন আইসক্রীমপ্রেমীর প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে। আমরা চাই, যেকোনো সময় ও যেকোনো জায়গায় আমরা তাদের সঙ্গে থাকি। এই ভাবনা থেকেই পোলার চিল স্টেশন -এর মাধ্যমে আইসক্রীমপ্রেমীদের জন্য আরও আনন্দদায়ক ও প্রাণবন্ত পার্লার অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।

পোলার -এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আইসক্রীম উপভোগের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করার একটি নতুন উদ্যোগ। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন স্থানে পোলার চিল স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পান্ডুঘর  গ্রুপ ও ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগীয় প্রধানসহ উপস্থিত ছিলেন হেড অব সেলস এন্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক সেতু, হেড অব এইচআর এন্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি এন্ড প্রোজেক্ট মোহাম্মাদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান, হেড অব ফাইন্যান্স মো. আলমগীর হোসাইন খান, হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।বিজ্ঞপ্তি


লাইফস্টাইল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত