প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম
ছবি-যাযাদি গোপালগঞ্জ অনার্সের শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়া (২২) প্রতিপক্ষের মারপিটে নিহত হয়েছে।সে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে এবং শহরের হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুখুরিয়া এলাকা থেকে টিউশনী করে সে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পুখুরিয়া এলাকায় একদল লোক তার উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মারাত্মক আহত জোবায়েরকে উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে দুপুরের দিকে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তার উপর হামলার প্রকৃত কারন এখনো পুলিশ জানতে পারেনি।
নিহতের চাচা মোঃ হামিম ভূঁইয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে কথা কাটাকাটির জের ধরে ওই গ্রামের শহিদ মোল্রার ছেলে সোহেলের নেতৃত্বে ৭/৮ জনের একদল যুবক জোবায়ের ভূঁইয়ার উপর লাঠিসোটা নিয়ে হামলা করে।মারাত্মক আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরের দিকে সে মারা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুখুরিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।