মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) নামে

2026-09-25T14:51:21+06:00
2026-09-25T14:51:21+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ পিএম  
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন  ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে। 

এ ঘটনায় জড়িত দুই ভাতিজা হলেন শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯)। তাঁদের বাবা আমোদ আলী বিশ্বাস, ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নিহত জাহিদুল বিশ্বাসের দাবি ছিল, তাঁর জায়গায় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে, এতে তাঁর চলাচলে অসুবিধা হবে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহিদুল বিশ্বাস কোদাল দিয়ে ভাতিজা শাকিল বিশ্বাসের মাথায় আঘাত করেন বলে জানা গেছে।

পরে শাকিল ও সাইমুন ক্ষুব্ধ হয়ে জাহিদুল বিশ্বাসের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

  বিষয়:   মধুখালী  সিঁড়ি  ভাতিজার আঘাত  চাচা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত