চরফ্যাশনে নিখোঁজ যুবকের গলা ও পেট কাটা লাশ ডোবা থেকে উদ্ধার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শনিবার দুপুরে বসার পন্ডিত (৩৫) নামের এক ব্যাক্তি নিখোঁজ

2026-09-28T15:42:18+06:00
2026-09-28T15:42:18+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চরফ্যাশনে নিখোঁজ যুবকের গলা ও পেট কাটা লাশ ডোবা থেকে উদ্ধার
চরফ্যাশনে নিখোঁজ যুবকের গলা ও পেট কাটা লাশ ডোবা থেকে উদ্ধার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম  
ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শনিবার দুপুরে বসার পন্ডিত (৩৫)  নামের এক ব্যাক্তি নিখোঁজ হন। গতকাল রবিবার তার পেট কাটা লাশ পাওয়া যায় একটি ডোবায়। দক্ষিণ আইচা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। 

এদিকে বসার পন্ডিতের মরদেহ উদ্ধারের পরই এঘটনায় বিক্ষুব্দ হয়ে পড়ে এলাকাবাসী। তারা এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে ছালমা বেগম নামে এক নারীকে মারধর শেষে তার বসত ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে দেয়।

‎এ ঘটনায় সন্দেহভাজন সালমা ও তাঁর স্বামী সাহিদুর রহমানকে আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। ‎নিহত বসার পন্ডিত উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। ‎সন্দেহভাজন সালমা একই ইউনিয়নের ৫ নম্বর ওয়াডের আবুল মৃর্দার মেয়ে।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় সালমা নামে এক নারী ফোন করে বসার পন্ডিতকে তাঁর বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন বসার পন্ডিত।

‎নিহতের বাবা আবুল কাশেম  তার ছেলে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের  দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। ‎এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএ ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
‎
‎অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম জানান, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন সালমা ও তাঁর স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   চরফ্যাশন  যুবক  গলা কাটা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত