প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ পিএম
ছবি-যাযাদি রাঙ্গামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স, বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায় নবীন আলিম শিক্ষার্থীদের বরণ, শ্রেণী কার্যক্রম উদ্বোধন এবং ছবকদান ও দোয়া অনুষ্ঠান ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ছবকদান অনুষ্ঠানে মাওলানা আমিনুর রশিদের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফোরকান আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান আল্লামা ড. আ ক ম আব্দুল কাদের।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সহ-সভাপতি এবং গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু ওসমান।
এসময় নবীন আলিম শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শ্রেণী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও শিক্ষার্থীদের সাফল্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়।