রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাদেশ

‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ

2026-10-06T14:13:56+06:00
2026-10-06T14:13:56+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১৩ পিএম  
ছবি-যাযাদি
‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি রাজস্থলীতে  ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার  পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ) সকাল  ১১ টায় উপজেলা মডেল মসজিদের  হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউছুফ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, ২৯৯ আসনের সংসদ সদস্য এমপি দীপেন দেওয়ান এর  প্রতিনিধি আবুল হাসেম মেম্বার ,উপজেলা কৃষি কর্মকর্তা  মিন্টু মিয়া,  উপজেলা সহকারি  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, থানা উপ পরিদর্শক কল্যাণ মিত্র ত্রিপুরা, সরকারি কলেজের প্রদর্শক  বিশ্বজিৎ সেন  শিক্ষক জাহিদুল আলম, সহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী  ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।

পরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


  বিষয়:   রাজস্থলী  নজরুল বর্ষ  পুরস্কার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত