লংগদুতে ব্রীজ থেকে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:২৬ পিএম
শিশু শিক্ষার্থী রাফিরাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারের পাশে ব্রীজ থেকে নদীতে পড়ে ঘটনাস্থলে মারা যায় শিশু শিক্ষার্থী রাফি(৮)।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতা বসত জরাজীর্ণ ব্রীজ থেকে নদীতে পড়ে যায় রাফি। সঙ্গে সঙ্গে পাশে থাকা লোকজন নৌকা দিয়ে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
পরিবার লোকজন জানায়, প্রতিদিনের ন্যায় স্কুলে গিয়ে ছিলো রাফি। আসার পথে দুর্ঘটনার স্বীকার হয় শিশুটির। এলাকার অভিযোগ জরাজীর্ণ ব্রীজটিতে প্রতি বছরই কোন না কোন দুর্ঘটনা ঘটে। এর আগেও প্রাণহানীকর এমন অনেক ঘটনা ঘটেছে। দ্রুত সময় ব্রীজটি সংস্করণের দাবী জানিয়েছে এলাকাবাসী।