শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । ১১ অক্টোবর সোমবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষ (মহারশী)-এ আইন-শৃঙ্খলা

2026-10-11T16:40:40+06:00
2026-10-11T16:40:40+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম  
ছবি-যাযাদি
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । ১১ অক্টোবর  সোমবার  শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় এর  সম্মেলন কক্ষ (মহারশী)-এ  আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ  জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সংসদ সদস্য (শেরপুর-১)  হাফেজ  রাশেদুল ইসলাম  (এমপি) শেরপুর-১ ও  পুলিশ সুপার, শেরপুর, এ কে এম জহিরুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, মিজ আরিফা সিদ্দিকা  জেলা সিভিল সার্জন,  অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, সভাপতি, শেরপুর জেলা আইনজীবী সমিতি, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, প্রেসক্লাব সভাপতি , জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গা পূজা সামনে রেখে জেলার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে সকল অংশীজন একাত্মতা প্রকাশ করেন। 
  বিষয়:   শেরপুর  কমিটি  জেলা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত