প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবিশিশু বিয়ে আর নায়, কন্যা করবে বিশ্ব জয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনগঞ্জে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা চত্বরে, র্্যালি ও র্্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি এমএ কাদের, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, ডা. রাকিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এস এম সারোয়ার খোকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ, প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, কন্যা শিশুদের বাল্য বিবাহ রোধ, শিশু স্বাস্থ্য রক্ষা, শিক্ষা, নিরাপদ বাসস্থান, ও পুষ্টি গুণ খাবার নিশ্চিত ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা কর্মচারী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো ঃ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।