ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার সকালে

2026-10-12T17:49:23+06:00
2026-10-12T17:49:23+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ পিএম  
ছবি-যাযাদি
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার ও উপজেলা আইসিটি কর্মকর্তা তাসলিমা বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যাম্বের ‘সাপোর্টিভ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়ুথ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস’ প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা মানিকৃষ্ণ রায় ও ফিল্ড কো-অর্ডিনেটর রুহুল আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে ল্যাম্বের ওই প্রকল্প।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত