প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি-যাযাদি "শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে। উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ ।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আহসান হাবীব, উপজেলা যু্ব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা পাট কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলামহিলা দলের সভানেত্রী নূরুন নাহার, পৌর মহিলা দলের সভানেত্রী সাবিহা রহমান, উপজেলা যুব উন্নয়ন কমিটির সদস্য দুলারী প্রমুখ।
শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রাথমিকে ৩ জন ও উচ্চ বিদ্যালয়ে ৩ জনসহ মোট ৬ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।