ইউএনওর কার্যালয়ে তালা, মামলার পর বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি এনসিপি নেতার

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাকে পরিকল্পিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির

2026-10-13T16:52:54+06:00
2026-10-13T16:53:15+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ইউএনওর কার্যালয়ে তালা, মামলার পর বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি এনসিপি নেতার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ৪:৫৩ পিএম 
ছবি: যাযাদি
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাকে পরিকল্পিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর আহ্বায়ক আতিকুর রহমান। সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে প্রতিবাদ অব্যাহত রাখা এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন এই নেতা।

মঙ্গলবার মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আতিকুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিএনপির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে বলে তারা মনে করেন। তবে এ ঘটনায় তারা ভীত নন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে, সোমবার সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তলে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও করেন এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। সেবা নিতে আসা সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন।

এ ঘটনায় সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলা করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এতে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
  বিষয়:   গোদাগাড়ী  এনসিপি  আতিকুর রহমান 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত