রাজস্থলীতে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর সিভি জমা
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি-যাযাদি আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সিভি জমা দিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া। আজ ১৪ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা এর হাতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিজের যোগ্যতা প্রমানের জন্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে (জীবনবৃত্তান্ত) সিভি জমা দিয়েছেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, ও স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন খোকন। তিনি বলেন আমি দলের সংকটে বা বিভিন্ন কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে মামলার শিকার রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। তবু ও দলের হাল ছাড়িনি। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে মনোনয়ন নিয়ে আগামী ইউপি নির্বাচনে বাঙ্গালহালিয়া ইউনিয়ন কে একটি সুন্দর সমাজ ও এলাকা উপকার দিতে পারবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে পারবো।
ছবি ক্যাপসন,, রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সিভি প্রদান করছেন বাবলু মিয়া।