মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতার ৩ শতাধিক অসহায়ের মাঝে বস্ত্র বিতরণ

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় তিন শতাধিক হতদরিদ্র ও অসহায় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি ও

2026-10-14T17:54:24+06:00
2026-10-14T17:54:24+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতার ৩ শতাধিক অসহায়ের মাঝে বস্ত্র বিতরণ
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় তিন শতাধিক হতদরিদ্র ও অসহায় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মদন কোর্ট বিল্ডিং এলাকায় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামুল হকের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মো. আনোয়ার হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, মো. রুস্তম আলী, মো. দুলাল মেম্বার, কিতিশ চন্দ্র, গিরেন্দ্র চন্দ্র, মো. বিল্লাল মিয়া ও জৌবনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপি নেতা মো. এনামুল হক বলেন, "সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "আমি ভবিষ্যতে মদন পৌরসভার মেয়র নির্বাচিত হলে ধর্ম-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে যাব। আমার সম্মানী ভাতার সম্পূর্ণ অর্থ মানুষের কল্যাণে ব্যয় করব।

এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত