নারায়ণগঞ্জ নাসিকের সড়ক ও ড্রেনের কাজের উদ্ধোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড, ৪ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড এনায়েত নগরসহ ছয়টি

2026-10-15T17:37:39+06:00
2026-10-15T17:37:39+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নারায়ণগঞ্জ নাসিকের সড়ক ও ড্রেনের কাজের উদ্ধোধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম  
ছবি-যাযাদি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড, ৪ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড এনায়েত নগরসহ ছয়টি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনে প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিটি কর্পোরেশনের পৃথক এই কাজের উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধন কালে সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 

এসময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলা হবে। প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তাঘাট নির্মাণসহ ড্রেনেজ ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সকল কাজের বাস্তবায়ন করবো। তিনি বলেন বর্তমান সরকার জনগণের মনোনীত সরকার। তাই জনগণের দুঃখ কষ্ট লাঘবে তিনি কাজ করে যাচ্ছেন। 

এসময় বিএনপি নেতা শাহীন আহমেদ ও ওয়ার্ড বাসি উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়ায় নাসিক প্রশাসককে ধন্যবাদ জানান। একই সাথে প্রধানমন্ত্রীর তারেক রহমানের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।
  বিষয়:   নারায়ণগঞ্জ  নাসিক  সড়ক  ড্রেন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত