প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম
সংগৃহীত ছবিঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের পুত্র। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা গেছে- আব্দুল খালেক সে তার শ্বশুর বাড়ি লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটর সাইকেলযোগে সুন্নতে খতনা করানোর জন্য অলিপুর এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মহাসড়কের অলিপুর এলাকার কাছাকাছি পৌছলে একটি দ্রুতগামী ট্রাক তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি সৈয়দ ইমরুল সাহেদ বিষয়টি নিশ্চিত করেন।