গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গণমাধ্যমকর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কতৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তৃপক্ষের

2026-10-15T17:39:46+06:00
2026-10-15T17:39:46+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম  
ছবি-যাযাদি
গণমাধ্যমকর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কতৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তৃপক্ষের আয়োজনে বেলা ১১ টায় হাসপাতাল কনফারেন্স হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগ। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ (অবঃ) শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি খলিল রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মাসুম হেলাল, জিটিভি প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার, দৈনিক আমারদেশ প্রতিনিধি জসিম উদ্দিন, বাসস প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক,  সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, সুলেমান কবির, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি  বাবুল মিয়া,  যমুনা টিভি প্রতিনিধি সোহানুর রহমান, সাংবাদিক শাহরিয়ার সুমন, মনোয়ার চৌধুরী প্রমুখ।

মতবিনিময়কালে ডাক্তার,নার্স ও জনবল সংকটের পরও স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব ভূমিকা রাখায় সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতল দেশের ৮ম স্থান অর্জন করেছে মর্মে জানানো হয়। এসময় চিকিৎসা সেবায় সুনামগঞ্জ সদর হাসপাতালকে এগিয়ে নিতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগ। 

সভার শুরুতে হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থার প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেন্টাল সার্জন ডাঃ নিশাত তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ বিষ্ণু প্রসাদ রায়, মেডিকেল অফিসার শিপলু রায়।
  বিষয়:   সুনামগঞ্জ  সদর হাসপাতাল  কর্তৃপক্ষ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত