সুন্দরবন, বিষ দিয়ে মাছ শিকার, বন বিভাগ, কয়রা,

কয়রা প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

2026-10-15T17:10:30+06:00
2026-10-15T17:12:15+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সুন্দরবন, বিষ দিয়ে মাছ শিকার, বন বিভাগ, কয়রা,
কয়রা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৫:১২ পিএম 
ছবি: যাযাদি
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় চার জেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আবুবকর (৪২), আছাদুল (৩০), পীর আলী (২৮) ও কাদের মোল্যা (৫৫)। তাঁদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা এলাকায়।

বন বিভাগ জানায়, এ সময় তাদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, চার বোতল বিষ, ৩০ কেজি সাদা মাছ, দুটি ভেসালি জাল ও ১০০ মিটার চরপাটা জাল জব্দ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা আল আমিন হোসেন বলেন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় ওই চার জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার সুন্দরবনের জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের শিকারে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   রুহুল কবির রিজভী  বিএনপি  দুর্গাপূজা  নবাবগঞ্জ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত