কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাদেশ

কুমিল্লায় কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার দুপুরে গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

2026-10-16T18:03:33+06:00
2026-10-16T18:03:33+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম  
নিহত কাউছার
কুমিল্লায় কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার দুপুরে গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় লোকজনের ধারণা, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এই অতর্কিত হামলা চালানো হতে পারে। হামলার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, যুবদল নেতা কাউছার মারা গেছে কিনা আমার এ মুহূর্তে আমার জানা নেই। তবে এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে।

এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  বিষয়:   কুমিল্লা  যুবদল  হত্যা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত