প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম
নিহত রউফ মিয়া’র মা-বাবার আহাজারি নিজ গর্ভের ও ঔরশজাত একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে থামছে না বৃদ্ধ মা - বাবার কান্না।
পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত ভাবে খুন করা হয় ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের নুরপুর গ্রামের রউফ মিয়াকে। হত্যার সাথে জড়িতরা প্রভাবশালী ও দাঙ্গা প্রকৃতির লোক।তাদের প্রভাবে কোনটাসা হয়ে আছে অনেক মানুষ।
তাদের হুমকী ধমকীতে বাদী পক্ষের মানুষজন ও স্বাক্ষীগন মুখ খুলতে সাহস দেখাচ্ছে না। পুত্র হারিয়ে একদিকে পুত্রের শূন্যতা পুরন করতে পারছেননা,অপরদিকে সঠিক বিচার প্রাপ্তীর বিষয়েও দেখা দিচ্ছে নানা সমস্যা।
সবকিছু মিলে রউফের মা বাবার কান্না থামছেই না।
বুধবার বিকেলে সরেজমিন গেলে নিহত রউফের মা রাবেয়া আক্তার ও বাবা আব্দুল মোতালিব কান্না জড়িত কন্ঠে বলেন,আমাদের পুত্র রউফের কোন দোষ ছিলনা। পূর্বশক্রতার জের ধরে প্রকাশ্যে কুপিযে আঘাত করে আমার ছেলেকে খুন করে।
আমরা আমার পুত্রের খুনীদের বিচার চাই। মামলার এজহার ভুক্ত আসামীরা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় বলাবলি করছে,এই মামলা খেয়ে ফেলেছে।তাদের কিছুই হবেনা।
এই খুনের ঘটনাটি ঘটেছে গত ৫ জুলাই কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের নুরপুর গ্রামে।
এঘটনায় একই গ্রামের চন্নু মিয়ার ছেলে শ্যামল(৪৮)ধনু মেম্বারের ছেলে বিপ্লব(৫০) খেকন(৫৫) ইসহাক মিয়ার ছেলে এমরান(৫০) ফানু হাজীর ছেলে রনিমিয়া (৬৫)সহ অজ্ঞাতনামা আরও ৪/৪ জনের বিরুদ্ধে অভিযোগ এনে ইটনা থানায একটি মামলা দায়ের করেন রউফের বড় বোন মিনা আক্তার।
এ ব্যাপারে ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান বলেন,মামলাটির তদন্ত চলছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমেই আদালতে চার্জশীট দেবো।