প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পিএম
ছবি-যাযাদি যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর আশু রোগমুক্তি, দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর বাদ মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মণিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড তাহেরপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। এতে দুই বিএনপি নেতার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, জি এম মিজানুর রহমান, মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, সাবেক পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, তাহেরপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিন কুমার বাবু, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব হাফিজুর রহমান, যুবদল-ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার হঠাৎ বুকে তীব্র ব্যথা ও জ্বরে আক্রান্ত হলে তাকে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির সহযোগী অধ্যাপক ডা. আব্দুল মোমেনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদ্যন্ত্রের সমস্যা শনাক্ত হয়। পরে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মণিরামপুর কারিমিয়া ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর।