ডেঙ্গু ঠেকাতে পৌর শহরে মাঠে জেলা প্রশাসন

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ ও জনসচেতনতাবৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় পরিচ্ছন্নতা অভিযান

2026-10-17T17:24:37+06:00
2026-10-17T17:24:37+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ডেঙ্গু ঠেকাতে পৌর শহরে মাঠে জেলা প্রশাসন
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৪ পিএম  
ছবি-যাযাদি
প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ ও জনসচেতনতা  বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় পরিচ্ছন্নতা অভিযান চলমান রেখেছে জেলা প্রশাসন।

আজ শনিবার (১৭ অক্টোবর) জেলা শহরের নাগড়া এলাকাসহ বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন নাগরিকেরা।

ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, এসব স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নির্দেশনায় এ অভিযানটি অব্যাহত রেখেছি।

তবে শুধু প্রশাসনের উদ্যোগে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পরিচ্ছন্ন ও সুস্থ নেত্রকোণা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের এ উদ্যোগের পাশাপাশি নাগরিকদের নিয়মিত অংশগ্রহণ জরুরি। পরিচ্ছন্নতা অভিযানকে নিয়মিত অভ্যাসে পরিণত করা এবং বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

  বিষয়:   ডেঙ্গু  প্রশাসন  পৌর শহর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত