বরিশালে নানা আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক কালবেলার অগ্রযাত্রার চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চমবর্ষে পদার্পন অনুষ্ঠান। শনিবার (১৭ অক্টোবর) বেলা

2026-10-17T21:05:29+06:00
2026-10-17T21:05:29+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বরিশালে নানা আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:০৫ পিএম  
বরিশালে কেক কেটে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বরিশালে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক কালবেলার অগ্রযাত্রার চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চমবর্ষে পদার্পন অনুষ্ঠান। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির বরিশাল অফিসের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং কেক কাটা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা (দক্ষিণ) এর সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. জামিলুর রহমান, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান প্রমুখ। বরিশাল প্রেক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালবেলার বরিশাল প্রতিনিধি খান রুবেল।

বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, হুমায়ুন কবির, সহ সাধারণ সম্পাদক এম. মোফাজ্জল, কার্যনির্বাহী সদস্য এম. জহির, মাঈনুল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক ভূঁইয়া, সুমন চৌধুরী, সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন, সাইফুর রহমান মিরন, গোপাল সরকার, জিয়া শাহীন, জিয়া উদ্দিন বাবু, আরিফুর রহমান, এম. সুহাদ, মুশফিক সৌরভ, এম কে রানা, শাকিল মাহমুদ, হুমায়ুন কবির রোকন, শাওন খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নাম-পরিচয় গোপন রেখে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ছড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা সুন্দর পরিবেশে সংবাদ, সাংবাদিকতা ও রাজনীতি করতে চাই। দুর্গন্ধযুক্ত সংবাদ পরিহার করতে চাই। বরিশালে সাংবাদিকতার মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক কালবেলার সাবেক ব্যুরো প্রধান আরিফিন তুষারের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে উম্মুক্ত আলোচনায় কালবেলার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত