আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে  না

শেষ পাতা

* বিদ্যুৎ ও গ্যাস নিয়ে ভবিষ্যৎ প্ল্যান ছিল না। গ্যাসকূপ খনন করা হয়নি। ভবিষ্যতে যে গ্যাস সংকট তৈরি হবে, সেটা

2026-10-18T00:00:00+06:00
2026-10-18T15:32:55+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
শেষ পাতা
আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে  না
জামালপুরে বিমান মন্ত্রী
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৩:৩২ পিএম (প্রিন্ট সংস্করণ)
* বিদ্যুৎ ও গ্যাস নিয়ে ভবিষ্যৎ প্ল্যান ছিল না। গ্যাসকূপ খনন করা হয়নি। ভবিষ্যতে যে গ্যাস সংকট তৈরি হবে, সেটা মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়নি। এ কারণেই এখন গ্যাসের সমস্যা হচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। ডিসেম্বরের মধ্যেই দেশে আসবে, এ ধরনের কথা হাস্যকর। পৃথিবীর ইতিহাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে কোনো সরকার আবার পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে— এমন নজির নেই।’

শনিবার (১৭ অক্টোবর) জামালপুর জেলা পরিষদের হল রুমে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা না করে ষড়যন্ত্রের চেষ্টা করা হবে, আর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বিশ্বাস করি, মানুষকে ধারণ করি, মানুষের ভালো চাই এবং সবার আগে বাংলাদেশকে চিন্তা করি, তারা কি বসে থাকব? আমরা কি আঙুল চুষব? এসব বিভ্রান্তিকর প্রচারণা।’

সোশাল মিডিয়ায় অপতথ্য ছড়ানো প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা যারা ফেসবুক ব্যবহার করি, দেখবেন, রিলসে আসা প্রায় ৭০ শতাংশ তথ্যই বানানো। ভালো কাজকেও খারাপ হিসেবে উপস্থাপন করা হয়। কিছু লোক এসব কাজ করছে। এগুলো বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে আর বট বাহিনী তৈরি করতে না পারে, সে ধরনের ব্যবস্থা নেয়া হবে।’

দেশের গ্যাস ও বিদ্যুৎ নিয়ে মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস নিয়ে ভবিষ্যৎ প্ল্যান ছিল না। গ্যাসকূপ খনন করা হয়নি। ভবিষ্যতে যে গ্যাস সংকট তৈরি হবে, সেটা মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়নি। এ কারণেই এখন গ্যাসের সমস্যা হচ্ছে।’

জামালপুর জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর-৩ আসনের পার্লামেন্ট মেম্বার সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৪ আসনের পার্লামেন্ট মেম্বার ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের পার্লামেন্ট মেম্বার মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত নারী আসনের পার্লামেন্ট মেম্বার নিলুফার চৌধুরী মনি।
আলোচনা সভা শেষে ১৭১টি মসজিদ ও মাদ্রাসার ইমাম ও সভাপতিদের মধ্যে চেক বিতরণ করা হয়।
শেষ পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত