
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে এক হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছরে সারা দেশে হসপিটালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাড়িয়েছে এক লাখ ২১ হাজার ৬৯৯ জনে। অন্যদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১১৮ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাচ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুই জন, চট্টগ্রামে এক জন, খুলনা বিভাগে (সিটি কর্পরেশন ছাড়া) এক জন এবং এক জন রাজশাহী বিভাগের (সিটি কর্পরেশন ছাড়া) বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ২৫২ জন, চট্টগ্রাম বিভাগের ২৩২ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পরেশন ছাড়া) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি কর্পরেশনের ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পরেশনের ৩৪১ জন, খুলনা বিভাগের ৩৫৯ জন, ময়মনসিংহ বিভাগের ৭৫ জন, রাজশাহী বিভাগের ১৪১ জন, রংপুর বিভাগের ৫১ জন এবং সিলেট বিভাগের সাত জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭৬ জন। এ সময়ে হসপিটাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ১৫ হাজার ১৩২ জন।
হাম উপসর্গে আট শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ২২২ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই তিন জন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হসপিটালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ৬৫ জন রোগী এসেছে।
বিভাগ-ভিত্তিক হিসাবে, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৩ জন, রাজশাহীতে ১২, সিলেটে ১২৫, চট্টগ্রামে ২২৯ জন, বরিশালে ৯১, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৭০, এবং রংপুরে ২৬ জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে।
চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হসপিটালে হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক লাখ ৮৭ হাজার ৬০৫ জন চিকিৎসা নিয়ে হসপিটাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩২৪ জন।