প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি-যাযাদি নরসিংদীতে আইএসআইজিওপি সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় নরসিংদী সদর উপজেলা পরিষদ হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
জার্মান অর্থনৈতিক সহযোগিতা (বিএমজেড) এবং হেল্প এইজ জার্মানি এর সহায়তায় "বাংলাদেশে শক্তিশালী আন্তঃপ্রজন্মীয় দল গঠনের মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের উন্নত আয় নিরাপত্তা(আইএসআইজিওপি) শীর্ষক প্রকল্পের আওতায় গত আড়াই বছর যাবত সংগঠনটি কাজ করে আসছিল। এমাসেই এই মেয়াদ শেষ হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। আড়াই বছর মেয়াদী এই প্রকল্পটি ৮টি ইউনিয়নে ১২টি ক্লাবের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয়েছে।
সভায় বক্তারা বাংলাদেশে বয়স্ক জনগোষ্ঠীর নাগরিকদের সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বয়স্ক ব্যক্তিদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের বিভিন্ন প্রজন্মের মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রবীণদের অধিকার রক্ষা ও তাদের জন্য কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। পাচঁদোনা(আইএসএইচপি) সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জলিল কায়সার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল ইসলাম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান সরকার, চিনিশপুর প্রশাসনিক কর্মকর্তা খালেদ মাহমুদ, নজরপুর প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, নরসিংদী সদর সাব ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর(আইএসআইজিওপি) নুর মোহাম্মদ, মনিটরিং ফেসিলেটর(আইএসআইজিওপি) আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রবীণ সমাজসেবক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) ও সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।