প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম
ছবি-যাযাদি নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হকের তত্বাবধানে এই প্রচারনা চালানো হয়।
এসময় সদর উপজেলায় ও ফতুল্লা ওয়াপদারপুল এলাকায় ডেঙ্গু বিষয়ক রিফলেট বিতরন করা হয়।
রিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা প্রচারনায় ইপিআই সুপারিনট্যান্ট লুৎফর রহমান, গোল্ড চেইন টেকনোসিয়ান আলম ও স্বাস্থ্য সহকারী সোমা সাহা সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ সময় জেলা সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গত ১৩ অক্টোবর জুম মিটিং এর মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, রিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের প্রতি জোরালো নির্দেশনা দিয়েছেন। এছাড়াও গত ১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রধানের স্বাক্ষরিত পএে ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই জেলা সিভিল জেলার সকল উপজেলায় মাইকিং, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া ও ডেঙ্গু থেকে মুক্তি পেতে রিফলেট বিতরণ সহ স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে ওঠান বৈঠক করে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে আমরা সদর উপজেলায় ও ফতুলার ওয়াপদারপুল এলাকায় রিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছি। তবে প্রচারনা চালালেই হবে না ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। জমে থাকা টায়ার, টিউব, নারিকেলের খোসায় জমে থাকা পানি ফেলে দিতে হবে। আক্রান্ত ব্যক্তিতে জরুরী ভিওিত্বে চিকিৎসা সেবা দিতে হবে। এছাড়া ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশারি ব্যবহার করতে হবে।
এসময় তিনি সিভিল সার্জনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহব্বান ও আশেপাশের আঙ্গিনা পরিষ্কার রাখার নির্দেশনা দেন।