অবৈধ বালু পরিবহনে বেহাল আটুলিয়া-শ্যামনগর সড়ক, ভোগান্তিতে সাধারণ মানুষ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা-সুন্দরবন মহাসড়কের উন্নয়নকাজে বালুর চাহিদাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে কয়েকজন অসাধু

2026-10-20T12:57:49+06:00
2026-10-20T12:57:49+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
অবৈধ বালু পরিবহনে বেহাল আটুলিয়া-শ্যামনগর সড়ক, ভোগান্তিতে সাধারণ মানুষ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম  
ছবি-যাযাদি
সাতক্ষীরা-সুন্দরবন মহাসড়কের উন্নয়নকাজে বালুর চাহিদাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে কয়েকজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এসব ব্যবসায়ীর কাছ থেকে স্বল্পমূল্যে বালু কিনে চলমান মহাসড়কের কাজে ব্যবহার করছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা।

স্থানীয় সূত্রে জানা যায়, আটুলিয়া ইউনিয়ন থেকে শ্যামনগর পর্যন্ত প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার ইউনিয়ন সড়ক দিয়ে প্রতিদিন ২০ থেকে ৪০টি ভারী দশ চাকার ট্রাক বালু পরিবহন করছে। অতিরিক্ত ভার বহনের কারণে সড়কটির বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি এ সড়কে একটি মিনি ট্রাক উল্টে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকজন যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

আটুলিয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুর গফফার ‘দৈনিক যায়যায়দিন’-এর প্রতিনিধিকে বলেন, “মহাসড়কের কাজ শেষ হওয়ার আগেই আমাদের নিয়মিত চলাচলের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এভাবে ভারী ট্রাক চলতে থাকলে ভবিষ্যতে এ সড়কে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে যাবে।”

নওয়াবেকী বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে বাজারে পণ্য পরিবহন দিন দিন কঠিন হয়ে পড়ছে। বর্তমানে অনেক চালক একবার গাড়ি নিয়ে আসার পর দ্বিতীয়বার আসতে অনীহা প্রকাশ করছেন। এতে বাজারের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, একটি ইউনিয়ন সড়ক অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের উপযোগী না হওয়া সত্ত্বেও প্রতিদিন এভাবে বালুবাহী ট্রাক চলাচল করায় জনদুর্ভোগ বাড়ছে। তাই সড়কটি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
  বিষয়:   সাতক্ষীরা  অবৈধ বালু  ভোগান্তি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত