কবি শামসুর রাহমানের জন্মদিন

সাহিত্য

নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে তিনি ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল বাচ্চু।

2026-10-23T11:19:39+06:00
2026-10-23T11:19:39+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সাহিত্য
কবি শামসুর রাহমানের জন্মদিন
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:১৯ এএম  
কবি শামসুর রহমান
নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে তিনি ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল বাচ্চু। বাবা- মোখলেসুর রাহমান চৌধুরী ও মা- আমেনা বেগম। 

নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফুটে উঠেছে তার কবিতায়।

শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়।

কবিতার জন্য তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার পেয়েছেন। ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন কবি শামসুর রাহমান।
  বিষয়:   কবি  শামসুর রহমান  জন্মদিন 


সাহিত্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত