রেকর্ড দামে বিক্রি হলো এপলের প্রথম কম্পিউটার

ইন্টারন্যাশনাল

এপলের প্রথম কম্পিউটার ‘এপল-ওয়ান’ নিলামে বিক্রি হয়েছে ১১ লাখ ৫০ হাজার ডলারে। বিরল ও সম্পূর্ণ সচল এই কম্পিউটারটি নিলামে বিক্রি

2026-10-23T00:00:00+06:00
2026-10-23T16:18:49+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ইন্টারন্যাশনাল
রেকর্ড দামে বিক্রি হলো এপলের প্রথম কম্পিউটার
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৪:১৮ পিএম (প্রিন্ট সংস্করণ)
এপল-ওয়ান

এপলের প্রথম কম্পিউটার ‘এপল-ওয়ান’ নিলামে বিক্রি হয়েছে ১১ লাখ ৫০ হাজার ডলারে। বিরল ও সম্পূর্ণ সচল এই কম্পিউটারটি নিলামে বিক্রি হয়ে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক নিউজ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ‘হ্যাটফিল্ড’ নামে পরিচিত কম্পিউটারটি কেনার জন্য দুই ক্রেতার মধ্যে প্রায় ২৮ মিনিট ধরে তীব্র দর-কষাকষি চলে। শেষ পর্যন্ত এর দাম ওঠে ১১ লাখ ৫০ হাজার ডলার।

কম্পিউটারটির ঐতিহাসিক গুরুত্বও অনেক। এর গায়ে এপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর রয়েছে। ১৯৭৬ সালে কম্পিউটারটির হার্ডওয়্যার নকশা তৈরি করেছিলেন তিনি। অন্য সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস কম্পিউটারটির বাণিজ্যিক বিক্রি ও মার্কেটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কম্পিউটারটির সঙ্গে নিলামে তোলা হয় স্টিভ জবসের লেখা ও স্বাক্ষর করা একটি চিঠি। ১৯৭৮ সালে লেখা চিঠিটি কম্পিউটারটির প্রথম মালিক ফ্রেড হ্যাটফিল্ডকে উদ্দেশ করে পাঠানো হয়েছিল। এতে জবস তাকে নতুন এপল-টু কম্পিউটারটি উন্নত করে দেয়ার প্রস্তাব  দিয়েছিলেন।
এ ছাড়া সংগ্রহে ছিল কম্পিউটারটির মূল ব্যবহারবিধি, বিভিন্ন হার্ডওয়্যার যন্ত্রাংশ এবং এপল-ওয়ান মালিকদের ক্লাবে যোগ দেয়ার জন্য টাইপ করা একটি আমন্ত্রণপত্র। এপল-ওয়ান রেজিস্টৃ অনুযায়ী, কম্পিউটারটি লিস্টেড রয়েছে ৪৮ নাম্বারে। বিশ্ব জুড়ে এ মডেলের ৭৫টিরও কম কম্পিউটার এখনো টিকে আছে বলে জানা যায়।

পিসি’র ইতিহাসে মাইলফলক
১৯৭৬ সালে বাজারে আসা এপল-ওয়ান ছিল এপলের প্রথম পণ্য। ব্যক্তিগত কম্পিউটারের (পারসোনাল কম্পিউটার, পিসি) বিকাশের ইতিহাসে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ পাচ দশক পেরিয়ে গেলেও কম্পিউটারটি সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান। এর বিরলতা, প্রযুক্তির ইতিহাসে গুরুত্ব এবং স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের মতো প্রযুক্তি উদ্যোক্তাদের স্মৃতিবিজড়িত উপকরণ এর আকর্ষণ আরো বাড়িয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান বনহ্যামস জানিয়েছে, এপলের ৫০ বছর পূর্তির বছরে এই রেকর্ড মূল্যের বিক্রি প্রতিষ্ঠানটির শুরুর দিকের প্রযুক্তিপণ্যের ঐতিহাসিক ও বাণিজ্যিক মূল্যকে আবারো সামনে এনেছে। তথ্যসূত্র : রয়টার্স
ইন্টারন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত