সউদির সাত স্থানে হামলা চালানোর দাবি হুথিদের মক্কায় পড়ল মিসাইলের অংশ

যাযাদি ডেস্ক

ইন্টারন্যাশনাল

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সউদি আরবের সাতটি স্থানে হামলা চালানোর দাবি করেছে। মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল

2026-10-26T00:00:00+06:00
2026-10-25T21:13:38+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ইন্টারন্যাশনাল
সউদির সাত স্থানে হামলা চালানোর দাবি হুথিদের মক্কায় পড়ল মিসাইলের অংশ
যাযাদি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৯:১৩ পিএম (প্রিন্ট সংস্করণ)

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সউদি আরবের সাতটি স্থানে হামলা চালানোর দাবি করেছে। মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার কথা জানিয়েছে সউদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে হুথিরা জানায়, সউদি আরবের রিয়াদে কিং খালিদ এয়ারপোর্ট, ইয়ানবুতে আরামকো কম্পানি, রাবিগ তেল শোধনাগার, দাম্মামের ফাহদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নাজরান এয়ারপোর্ট এবং খামিস মুশাইত এয়ার বেজে হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশনগুলো লক্ষ্যবস্তু করার দাবি করেছে গোষ্ঠীটি। পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে চালানো অভিযান সফলভাবে  নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

সউদি কর্তৃপক্ষ জানায়, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা হয়েছে। এর ফলে মিসাইলের অংশ বিশেষ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় পড়ে। প্রতিহত করার পর সৃষ্ট ধ্বংসাবশেষের টুকরা জেদ্দার আল নুজহা এলাকা, তাইফের ওয়াদি জলিল এবং রাবিগের মাসতুরা এলাকায় পড়ে।

সউদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে  হুথিদের দাবির বিষয়ে সউদি কর্তৃপক্ষের বিস্তারিত প্রতিক্রিয়া কিংবা হামলায় ক্ষয়ক্ষতির তথ্য দেয়া হয়নি। তথ্যসূত্র : খালিজ টাইমস
ইন্টারন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত