আজ ইওরোপে ঘড়ির কাটা এক ঘণ্টা পেছানো হলো

যাযাদি ডেস্ক

ইন্টারন্যাশনাল

ঐতিহ্যগত ভাবে অক্টোবরের শেষ রবিবার ঘড়ি পিছিয়ে দেয়া হয়। ২৪ থেকে ২৫ অক্টোবর রাতে ঘড়ির সময় ৩টা থেকে ২টায় পিছিয়ে

2026-10-25T00:00:00+06:00
2026-10-24T21:51:12+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ইন্টারন্যাশনাল
আজ ইওরোপে ঘড়ির কাটা এক ঘণ্টা পেছানো হলো
যাযাদি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৯:৫১ পিএম (প্রিন্ট সংস্করণ)

ঐতিহ্যগত ভাবে  অক্টোবরের শেষ রবিবার ঘড়ি পিছিয়ে দেয়া হয়। ২৪ থেকে ২৫ অক্টোবর রাতে ঘড়ির সময় ৩টা থেকে ২টায় পিছিয়ে দেয়া হলো। অর্থাৎ যারা রাতে কাজ করেন না, তারা এক ঘণ্টা বেশি ঘুমাতে পারবেন। এরপর সকালের আগে আলো ফুটবে এবং সন্ধ্যার আগে অন্ধকার নামবে।

অক্টোবরের শেষে এ সময় বদলের মধ্য দিয়ে মধ্য ইওরোপিয়ান গ্রীষ্মকালীন সময় (সিইএসটি) শেষ হবে এবং ইওরোপের বেশির ভাগ অংশ মধ্য ইওরোপিয়ান সময়ে (সিইটি) ফিরবে, যা সাধারণত শীতকালীন সময় নামে পরিচিত। পর্টুগাল ও বৃটেনেও ঘড়ি বদলায়, তবে দুই দেশেই সময় ইওরোপের মূল ভূখণ্ডের বেশির ভাগ অংশের চেয়ে এক ঘণ্টা আগে। বৃটেনে ডে-লাইট সেভিং টাইম শেষ হবে ১ নভেম্বর। 

১৯৮০ সালে সময়ের সমন্বয় করতে ফ্রান্সের দেখানো পথ অনুসরণ করেছিল পশ্চিম জার্মানি ও অন্য ইইউ দেশগুলো। ১৯৭৬ সালে প্যারিসের সরকার জ্বালানি সংকটের জবাবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গ্রীষ্মকালীন সময় চালু করেছিল। সেই যুক্তি এখন ব্যাপকভাবে পুরনো বলে বিবেচিত। সম্প্রতি লিপ সেকেন্ডও বাতিল করা হয়েছে।

বছরে দুইবার ঘড়ির সময় বদল ইওরোপ জুড়ে দীর্ঘদিন ধরেই অজনপ্রিয়। ২০১৮ সালে ইইউ জুড়ে এক পরামর্শ জরিপে ৮৪ শতাংশ অংশগ্রহণকারী মৌসুমি সময় বদল শেষ করার পক্ষে মত দেন, যা এ প্রথা নিয়ে ব্যাপক হতাশার চিত্র তুলে ধরে।

পরের বছর বছরে দুইবার ঘড়ি বদল বাতিলের ইওরোপিয়ান কমিশনের প্রস্তাব ব্যাপক ভোটে সমর্থন করে ইওরোপিয়ান পার্লামেন্ট। তবু কয়েক বছর পরও বসন্তে ঘড়ি এগিয়ে এবং শরতে পিছিয়ে দিচ্ছেন ইওরোপিয়ানরা। কিভাবে পরিবর্তন কার্যকর হবে, তা নিয়ে ইইউ সদস্য দেশগুলো একমত হতে না পারায় প্রস্তাবটি আটকে আছে। কোভিড-১৯ মহামারি এবং ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনও রাজনৈতিক আলোচ্য সূচিতে এ বিষয়কে পিছিয়ে দিয়েছে।
২০১৯ সালে ঘড়ি বদল বাতিলের পক্ষে ৪১০-১৯২ ভোট দেয় ইওরোপিয়ান পার্লামেন্ট, যা মূলত ২০২১ সাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ইইউ সদস্য দেশগুলো অনুমোদন না দেয়ায় চূড়ান্ত আইন আটকে আছে।

স্থায়ীভাবে গ্রীষ্মকালীন নাকি শীতকালীন সময় থাকবে, তা নিয়ে আজ পর্যন্ত দেশগুলো একমত হতে পারেনি। ভিন্ন ভিন্ন ব্যবস্থায় অর্থনৈতিক ও সাংগঠনিক সমস্যা হতে পারে বলে যৌথ সমাধান না আসা পর্যন্ত বাস্তবায়ন স্থগিত আছে। তাই নিকট ভবিষ্যতে এ ব্যবস্থা বাতিল হওয়ার সম্ভাবনা কম। তথ্যসূত্র : ইওরো নিউজ

ইন্টারন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত