আমেরিকা ও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আবার শুরু করতে সম্মত রাশিয়া

যাযাদি ডেস্ক

ইন্টারন্যাশনাল

আগামী মাসের শুরুতেই ইউক্রেনের সঙ্গে আমেরিকার মধ্যস্থতায় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুটিন। বুধবার (২১

2026-10-23T00:00:00+06:00
2026-10-23T16:18:25+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ইন্টারন্যাশনাল
আমেরিকা ও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আবার শুরু করতে সম্মত রাশিয়া
যাযাদি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৪:১৮ পিএম (প্রিন্ট সংস্করণ)
সেইন্ট পিটার্সবার্গের গ্র্যান্ড ইম্পেরিয়াল কনস্টান্টাইন প্যালেসে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত (এনভয়) উইটকফকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুটিন —রয়টার্স

আগামী মাসের শুরুতেই ইউক্রেনের সঙ্গে আমেরিকার মধ্যস্থতায় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুটিন। বুধবার (২১ অক্টোবর) ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইওরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ওয়াশিংটনের সর্বশেষ ডিপ্লোম্যাটিক প্রচেষ্টার অংশ হিসেবে আমেরিকান বিশেষ দূত (এনভয়) স্টিভ উইটকফের সঙ্গে পুটিনের মিটিংয়ের পর এই ঘোষণা আসে।
রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গের এক জাকজমকপূর্ণ রাজ প্রাসাদে এই আলোচনা অনুষ্ঠিত হয়। পুটিনের সঙ্গে এটি উইটকফের নবম সরাসরি মিটিং। মিটিংয়ের শুরুতেই শুভেচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়ায় আটক অবসরপ্রাপ্ত আমেরিকান স্কুল শিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয় মস্কো। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে পুটিনের কাছে হাবার্ডের মুক্তির অনুরোধ জানিয়েছিলেন।
ইউক্রেন ও তার মিত্রদের মধ্যে আমেরিকার সমর্থন কমে যাওয়ার উদ্বেগের মধ্যেই বুধবারের মিটিংটি অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, রাশিয়ার হামলা সম্পর্কে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সরবরাহ মাঝে-মধ্যে কমিয়ে দিয়েছে ওয়াশিংটন। এতে ইউক্রেনের সামরিক যোগাযোগ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে।
২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ইলেকশন ক্যাম্পেইন চালানো ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার দুই বছরেরও বেশি সময় পর নতুন করে এই আলোচনা অনুষ্ঠিত হলো।

ক্রেমলিন জানিয়েছে, আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের নতুন ত্রিপক্ষীয় শান্তি আলোচনা কারিগরি পর্যায়ে অনুষ্ঠিত হবে। ইউনাইটেড আরব এমিরেটসের আবু ধাবিতে এই মিটিং হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের নিরাপত্তা কিভাবে  নিশ্চিত করা যায়, সেটিই হবে আলোচনার মূল বিষয়। ক্রেমলিনের তথ্য অনুযায়ী, আগামী ১০ নভেম্বর বা এরপর যে কোনো সময় আলোচনা শুরু হতে পারে।
এর আগে আমেরিকার মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে। এরপরই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমেরিকা ও ইসরেল। তবে এর আগের দিন নরওয়ের অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের এবং ইওরোপ ও নেটোর প্রতিনিধিদের সঙ্গে উইটকফের যে আলোচনা হয়েছিল, এর ফলাফল নিয়ে ক্রেমলিন তেমন সন্তুষ্ট নয়।
উইটকফ পুটিনকে জানিয়েছেন, ওই আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। আর আমেরিকার এক কর্মকর্তা বলেছেন, আলোচনায় ইউক্রেন নতুন কিছু ধারণা ও প্রস্তাব দিয়েছে।

সেইন্ট পিটার্সবার্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী মিটিংয়ের পর ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ‘আলোচনার এসব দিক, বলতে গেলে, আমাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।’ সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। তবে সম্প্রতি ইউক্রেনের ওপর যে কোনো ধরনের সমঝোতায় পৌছানোর জন্য চাপ বাড়িয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, ইউক্রেনের এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে। তা না হলে দেশটিকে খুব খারাপ পরিণতির মুখোমুখি হতে হবে।
বুধবারের আলোচনায় ইরান ইসুতেও ট্রাম্পকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুটিন। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার উদ্বেগ দূর করতে এই সম্পর্ক কাজে লাগানোর প্রস্তাব  আগেও একাধিকবার দিয়েছে মস্কো।
ক্রেমলিন জানিয়েছে, পুটিন উইটকফকে বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌছানো সম্ভব এবং তা প্রয়োজনও। এ ছাড়া আমেরিকান কৃষকদের সহায়তায় রাশিয়া আমেরিকায় বিপুল পরিমাণ সার সরবরাহ করতে পারে বলেও উইটকফকে জানিয়েছেন পুটিন। তথ্যসূত্র : রয়টার্স

ইন্টারন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত