পর্যটকে মুখর সীতাকুণ্ড

বিজনেস

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড (চট্টগ্রাম)চট্টগ্রামের সীতাকুণ্ড দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে বছর জুড়েই পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। সারা

2026-10-24T00:00:00+06:00
2026-10-24T18:14:42+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
বিজনেস
পর্যটকে মুখর সীতাকুণ্ড
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৬:১৪ পিএম (প্রিন্ট সংস্করণ)
সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত —যাযাদি
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে বছর জুড়েই পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। সারা দেশ থেকে প্রতিবছর লাখ লাখ পর্যটক আসেন পাহাড়ের সবুজ অরণ্য আর সমুদ্রের নীল জলরাশির মিতালি দেখতে।

তবে এবারের দুর্গা পূজার টানা পাচ দিনের ছুটিতে সীতাকুণ্ডের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে মানুষের ভিড়। চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্রসৈকত, ইকোপার্ক, আকিলপুর সমুদ্র সৈকত ও ভাটিয়ারী সানসেট পয়েন্টসহ সব পর্যটন কেন্দ্রেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের আনাগোনা অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেড়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্রসৈকত ও আকিলপুর সমুদ্রসৈকতে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চন্দ্রনাথ পাহাড়ের আকাবাকা পথ বেয়ে ওপরে ওঠা, গুলিয়াখালীতে সবুজ ঘাসের গালিচার স্নিগ্ধ ছোয়া আর দিগন্তজোড়া সৈকতে সমুদ্রস্নান—সবকিছুই ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করছে। এ ছাড়া ইকোপার্কের সহস্রধারার জলরাশি ও পাহাড়ঘেরা পরিবেশ, ভাটিয়ারীর সানসেট পয়েন্ট, মাটিটা এবং ডির্সি পার্কের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করছে।

পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা অনেকেই ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন। ছুটিতে চেনা কর্মব্যস্ততা থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে সীতাকুণ্ডকে বেছে নিয়েছেন ভ্রমণপ্রেমীরা।

এদিকে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ টহল দিচ্ছে পুলিশ। সন্ধ্যার পর পর্যটনকেন্দ্রগুলোতে অবস্থান না করতে পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সীতাকুণ্ড জোনের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

পর্যটকদের বাড়তি উপস্থিতিতে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের মধ্যেও ব্যাস্ততা দেখা গেছে। বেড়েছে দোকানপাট ও খাবারের হোটেলগুলোর ব্যস্ততা। 
এদিকে প্রতিদিন হাজার হাজার পর্যটক সীতাকুণ্ডে এলেও তাদের জন্য নেই বিশেষ ট্রেনের ব্যবস্থা। ঢাকা থেকে দিনে মাত্র দুটি ট্রেন সীতাকুণ্ড স্টেশনে থামে। ঢাকার মোহাম্মদপুর থেকে ঘুরতে আসা আবু সায়েদ বলেন, সীতাকুণ্ডে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। এসব জায়গা ঘুরে দেখতে সহজ যাতায়াত ব্যবস্থা প্রয়োজন। 

সীতাকুণ্ডের ইউএনও ফখরুল ইসলাম জানান, পূজার ছুটিতে পর্যটকদের বরণে উপজেলা প্রশাসনের শতভাগ প্রস্তুতি রয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড বাজারে পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেয়া হয়েছে। শীতের আগমনী মুহূর্তে সীতাকুণ্ডের প্রতিটি পর্যটন কেন্দ্রই এখন পর্যটকবান্ধব বলে মন্তব্য করেন তিনি।

বিজনেস- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত