শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেফতার দুই

বিজনেস

নওগাঁ প্রতিনিধিনওগাঁর মান্দায় অটো রিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার

2026-10-24T00:00:00+06:00
2026-10-24T18:15:12+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
বিজনেস
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেফতার দুই
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৬:১৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় অটো রিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেয়ার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটো রিকশাটি জব্দ করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং রাঙ্গামাটিয়া গ্রামের শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নবগ্রাম তালবোনার আব্দুল জলিল। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েক জন ফাকা মাঠে মাইকিং করেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটো রিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাচবারের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। 

বিজনেস- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত