যশোরে সারের ডিলারশিপ নিয়ে বিবাদ তুঙ্গে

বিজনেস

ন্যাশনাল ডেস্কযশোরে সারের ডিলারশিপ নিয়ে ‘আলোচনা, সমালোচনা ও বিবাদ’ তুঙ্গে উঠেছে। এই ডিলারশিপ নিয়ে একদিকে বিএনপির মধ্যেই অন্তর্কোন্দল, অন্যদিকে জামায়াতের

2026-10-24T00:00:00+06:00
2026-10-24T18:15:30+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
বিজনেস
যশোরে সারের ডিলারশিপ নিয়ে বিবাদ তুঙ্গে
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৬:১৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
ন্যাশনাল ডেস্ক
যশোরে সারের ডিলারশিপ নিয়ে ‘আলোচনা, সমালোচনা ও বিবাদ’ তুঙ্গে উঠেছে। এই ডিলারশিপ নিয়ে একদিকে বিএনপির মধ্যেই অন্তর্কোন্দল, অন্যদিকে জামায়াতের সঙ্গেও শুরু হয়েছে দ্বন্দ্ব। এরই মধ্যে জেলার নতুন ডিলারশিপের এক-চতুর্থাংশ নিয়েও উঠেছে নানা অভিযোগ-সমালোচনা। অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে প্রশাসন। তবে প্রশাসন ও বিএনপি উভয়ই দলীয়করণ বা অনিয়মের বিষয়টি অস্বীকার করেছে। 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত আগস্ট মাসে যশোর জেলায় ৯৩টি ইউনিয়ন এবং আটটি পৌরসভায় এক জন করে মোট ১০১ জনকে সার ডিলার নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। আবেদনের ভিত্তিতে উপজেলা ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে ৯৮ জনকে ডিলার হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। 

এদিকে, যশোরে এই সার ডিলার নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে বিশৃঙ্খলা, বিধি লঙ্ঘন, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ উঠেছে। যশোরের ছয়টি আসনের মধ্যে জামায়াতের পাচ এমপি সংবাদ সম্মেলন করেও এসব অভিযোগ তুলে ধরেছেন। তাদের দাবি, প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য আবেদনকারীদের বাদ দিয়ে বিএনপির রাজনৈতিক চক্রের পছন্দের ব্যক্তি এবং বিতর্কিতদের ডিলারশিপ দেয়া হয়েছে। এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঘরানার ব্যক্তিবর্গ এবং মাদকসহ আটক কারবারির স্ত্রীর নামও ডিলারশিপের তালিকায় যুক্ত হয়েছে। 

শুধু জামায়াত নয়, স্থানীয় বিএনপির অনেকে এই ডিলারশিপ নিয়ে অভিযোগ তুলেছেন। যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মো. আব্দুস সাত্তার নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতা। এ ছাড়াও যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ করেছেন সার ব্যবসায়ী ও শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হক। 

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘মণিরামপুর, চৌগাছা ও বাঘারপাড়া উপজেলার ২১টি নিয়োগ নিয়ে তদন্ত চলছে। এর বাইরেও অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান জানিয়েছেন, ‘জেলা সার ও বীজ মনিটরিং কমিটি অভিযোগগুলো আমলে নিয়েছে। তদন্ত শেষে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে।’ 

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘নীতিমালা অনুযায়ী প্রশাসন থেকেই তালিকা করা হয়েছে। এখানে দলীয় কোনো হস্তক্ষেপ নেই। জামায়াতের বক্তব্য তাদের ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ ছাড়া অন্যকিছু নয়।’
এই বিষয়ে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘সারের ডিলারশিপ প্রদানে পরিপত্র বা নীতিমালার কোনো ব্যত্যয় বা দলীয়করণ করা হয়নি।’

বিজনেস- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত