সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার দুই
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৬:১৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রামজীবন গ্রামের আব্দুর রশিদ মিস্ত্রি ও উজান বোচাগাড়ী গ্রামের মো. আঙ্গুর মিয়া। সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’