প্রধান মন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

যাযাদি অনলাইন

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৭ সেপ্টেম্বর নির্ধারিত ফেনী সফর স্থগিত করে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে

2026-09-13T13:27:58+06:00
2026-09-13T17:48:25+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
প্রধান মন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৫:৪৮ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৭ সেপ্টেম্বর নির্ধারিত ফেনী সফর স্থগিত করে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ যাবতীয় বিষয় নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। আশা করছি, ১ অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে।

সফর পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসন হবে।
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  ফেনী 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত