প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
ছবি-যাযাদি ঢাকার তেজগাও শিল্পাঞ্চল থানা এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবক পারভেজ ওরফে সাকিব বলে জানা গেছে। তার পরিচয় শতভাগ নিশ্চিত হতে তেজগাও শিল্পাঞ্চল থানা পুলিশ দেশবাসীর সহযোগীতা কামনা করেছে।
পুলিশ জানায়, চলতি বছরের ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টার মধ্যে কোন এক সময় ওই যুবককে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সরকারি বিটিসিএল-এর তার ভান্ডার ভবন এলাকায় আনসার ক্যাম্পের সামনে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই যুবককে পিলারের সঙ্গে রশি দিয়ে বেধে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে বিটিসিএলের দুই জন কর্মচারি ঢাকা মেডিকাল কলেজ হসপিটালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, ওই যুবকের মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ও নীলাফোলা আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ বলছে, তথ্য প্রযু্িক্তর সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পরিচয় মোতাবেক ওই যুবকের নাম পারভেজ ওরফে সাকিব (২২) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পিতার নাম রাজা মিয়া। মায়ের নাম ফুল বানু। নিহত যুবক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সম্ভাব্য সকল জায়গায় খোজ নিয়ে তার কোন প্রকৃত পরিচয় জানা যায়নি। এজন্য দেশবাসীর সহযোগীতা কামনা করা হয়েছে। যদি কেউ নিহত যুবকের পরিচয় জানতে পারেন, তাহলে তারা যেন সে সংক্রান্ত তথ্য তিনি যেন চ্ছে, চোর সন্দেহে অজ্ঞাতনামা ৮-১০ জন ব্যক্তি একই উদ্দেশ্যে ওই যুবককে আটকে রেখে মারধর করেন এবং এতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তেজগাও শিল্পাঞ্চল থানার এসআই মোহাম্মদ জাহিদুল হক বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানাতে তেজগাও শিল্পাঞ্চল থানার ওসির সরকারি মোবাইল নম্বর-০১৩২০০৪০৮৩০-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।