রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ

যাযাদি অনলাইন

অর্থনীতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে প্রবাসী বাংলাদেশিরা ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ের

2026-09-16T10:29:31+06:00
2026-09-16T10:29:31+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ এএম  
সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে প্রবাসী বাংলাদেশিরা ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন ডলার।

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫২৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ দশমিক ৪৭৫ বিলিয়ন ডলার। এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। 

সূত্র: বাসস
  বিষয়:   রেমিট্যান্স  প্রবাহ  শতাংশ 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত