হামের উপসর্গ নিয়ে আরও পাচ শিশুর মৃত্যু

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন

2026-09-24T16:20:38+06:00
2026-09-24T16:20:38+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও পাচ শিশুর মৃত্যু
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম  
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ শিশু।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৮৩ জন। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, যার মাধ্যমে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার ৯৫১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৮০ জন শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।
  বিষয়:   হাম  উপসর্গ  পাচ শিশুর 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত