মিরপুরে টিকাদান কেন্দ্র লুটপাট ও দখলের পর টাঙানো হলো দোকানদার সমিতির সাইনবোর্ড

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীর মিরপুর-১-এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর দখলের গুরুতর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত

2026-09-25T20:32:01+06:00
2026-09-25T20:32:01+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
মিরপুরে টিকাদান কেন্দ্র লুটপাট ও দখলের পর টাঙানো হলো দোকানদার সমিতির সাইনবোর্ড
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম  
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১-এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর দখলের গুরুতর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আনুমানিক আড়াইশ মুখোশধারী ব্যক্তি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এই তাণ্ডব চালায়। দখল শেষে হামলাকারীরা ভবনটিতে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শুক্রবার জানান, দীর্ঘ ৫০ বছর ধরে সরকারি অংশীদারত্বের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষকে স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা এবং শিশুদের টিকাদান দিয়ে আসছিল কেন্দ্রটি। হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, ভ্যাকসিন, রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম এবং নগদ ১১ লাখ ৪০ হাজার টাকাসহ প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন লুট করেছে। এছাড়া জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টার ও ল্যাবরেটরি সরঞ্জামসহ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করা হয়, যার আনুমানিক আর্থিক পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।

এই নজিরবিহীন হামলার ফলে কেন্দ্রটির সমস্ত স্বাস্থ্যসেবা স্থগিত হয়ে গেছে, যার প্রভাব পড়েছে আসন্ন হাম-রুবেলা ক্যাম্পেইনের ওপরও।

ঘটনার প্রেক্ষিতে শাহ আলী থানায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হানিফ মিয়া নামের একজনকে প্রধান আসামি করে ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কেন্দ্রটির ক্ষতিপূরণ দিয়ে স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ।
  বিষয়:   টিকাদান কেন্দ্র  লুটপাট ও দখল  দোকানদার সমিতির সাইনবোর্ড 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত