ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫

নগর-মহানগর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা

2026-09-23T10:50:02+06:00
2026-09-23T10:50:02+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ এএম  
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
 
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ৯০ জন, গুলশান বিভাগ ৩৩ জন, উত্তরা বিভাগ ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শিশার কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯টি ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আরও বলেন, এছাড়া অভিযানে একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার ও নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত