মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীর মিরপুর-১-এর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর দখলের নজিরবিহীন অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার

2026-09-25T20:37:22+06:00
2026-09-25T20:37:22+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম  
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১-এর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর দখলের নজিরবিহীন অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আনুমানিক ২৫০ জনের একটি মুখোশধারী দল কেন্দ্রের দুজন নিরাপত্তাকর্মীকে জিম্মি করে এই তাণ্ডব চালায়। দখল শেষে হামলাকারীরা প্রতিষ্ঠানটির ভবনে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

শুক্রবার বিকেলে ঘটনার বিস্তারিত জানান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৫০ বছর ধরে সরকারের অংশীদারত্বে দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, প্রসূতি সেবা ও শিশুদের টিকাদান দিয়ে আসা এই প্রতিষ্ঠানটিতে এক পাকা ও তিনটি সেমিপাকা ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ডা. নাসরিন জানান, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার, নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ওষুধ এবং নগদ ১১ লাখ ৪০ হাজার টাকাসহ প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন নিয়ে গেছে। এছাড়া জেনারেটর, এসি, ফ্রিজ, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টার ও ল্যাবরেটরি সরঞ্জামসহ বিপুল আসবাবপত্র লুট করা হয়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে এবং বর্তমানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকায় সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও ক্ষয়ক্ষতির অভিযোগে হানিফ মিয়া নামের একজনকে প্রধান আসামি করে ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
  বিষয়:   মিরপুর  স্বাস্থ্যকেন্দ্রে  হামলা-ভাঙচুর  মামলা 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত